আগমনী,
তুমি, চলা ফেরায় যে ভাবে মিশে গেছ
তুমি, চলা ফেরায় যে ভাবে মিশে গেছ
কথা বলায় যে ভাবে মিশে গেছ
আমার সঙ্গে হাটায় যে ভাবে মিশে গেছ
তাতে মনে হয় তুমি হাজার বছর প্রাচীন,
পরক্ষনেই ভ্রম ভাঙ্গে ,
অঙ্ক বলে দেয় তুমি একেবারেই অর্বাচীন ।
ভালোবাসার প্রকৃত সংজ্ঞা বোঝার মতো অভিজ্ঞতা
আমার ছিল না ;
ঘুরছি-ফিরছি , লিখছি-হাসছি তবুও যেন আমার আমি,
আমি না ।
তোমার অন্যান্য বন্ধুরা হয়তো অনেক বেশি বুদ্ধিমান
অথবা বলতে পারো তোমার সাথে অনেক বেশি স্বাচ্ছন্দ্য
অথবা প্রেম করতে সুদক্ষ-নিপুণ ;
আমি নাই বা হলাম পটু ;
নাই বা হলাম সাগরের রঙীন ঝিনুক;
তবুও কি ভেবে দেখা যায় না একবার ?
আমার প্রেমের গাঢ়ত্ব - কয়েক সমুদ্র ।
২৪ ঘণ্টায় একদিন হয় জানতাম
- আমার ২০ ঘণ্টা রাত্রি , বাকি ৪ ঘণ্টা ঘুমিয়ে কাটে ।
রাত্রি আমার জীবন , রাত্রি আমার জগত ।
তোমার যে আলো দিয়ে আলোকিত করো সহস্র শহর
পারলে কণা মাত্র আমায় দাও - আমি ধন্য হব ।
সে দিন বললে ভালোবাসো অন্য কাউকে ,
কত সহজে বলা যায় তাই না ?
যতটা সহজে বললে, ততটা সহজে ভাবলে
আমি ব্যাপারটাকে সহজ ভাবে নিলাম ;
অবশ্য আমি নিজেই এর জন্য দায়ী ।
কিন্তু আদতে যে সহজের পিছনে চরম সত্যটা - কঠিন ।
'তোমাকে পাওয়া' অথবা 'তোমাকে না পেয়ে আত্মঘাতী হওয়া'
এই দুই এর মধ্যে আমার কাছে
দ্বিতীয়টা অনেক সহজ ও তুচ্ছ ।
প্রথমটা যখন করতেই পারবই না
তখন দ্বিতীয় কাজেই মননিবেশই চরম শান্তি ।
তাতে আমিও ভালো থাকবো ,
তুমিও ভালো থেকো
চিঠি দিও আমার নতুন ঠিকানায় ।
ইতি
ব্রাত্য
পুনশ্চ,
অনেকে আছে যারা তোমাকে আমার চেয়ে অনেক বেশী ভালোবাসবে,
আমি তুচ্ছ, আমি অবলুপ্তির পথের পথিক , তবুও তো একবার হতে পারতে
আমার অবলুপ্তির পথটার শেষ মাইলস্টোন ।
ইতি
ব্রাত্য
পুনশ্চ,
অনেকে আছে যারা তোমাকে আমার চেয়ে অনেক বেশী ভালোবাসবে,
আমি তুচ্ছ, আমি অবলুপ্তির পথের পথিক , তবুও তো একবার হতে পারতে
আমার অবলুপ্তির পথটার শেষ মাইলস্টোন ।