Tuesday, June 2, 2015

আগের বসন্তের ওকে...

আজও ট্রেনটা সঠিক সময় গন্ত্যবে পৌঁছয়
 নতুন একটা দম্পতি এবং একটা ব্যর্থ প্রেমকে বহন করবে বলে !
আজও বইয়ের পাতার ভাঁজে এক টুকরো কাগজ লুকোনো,
প্রথম প্রেমটা পরকীয়ায় বদলে গেছে বলে !
আজও ভোর রাতটা নির্ঘুম ,
একদিকের কারণ যৌনতা , অন্যদিকের মৌনতা !
পাগলী , আজও ছেলেটা তোকে অতটাই ভালোবাসে ,
শরীরের প্রতিটা ভাঁজের গভীরতা আঙ্গুলের দৈর্ঘ্যে মাপা !

Thursday, May 14, 2015

আকর্ষণ

বসন্তের পরিসীমা মাপা আছে
তোমাকে ছোঁয়ার বিকেল গুলো দিয়ে ,
কিশোরী থেকে নারীতে পরিবর্তিত হয়েছ
প্রেমের আগুন গিলে ,
ভালোবাসা গড়িয়ে পড়েছে
মসৃণ ত্বক থেকে তোমার কোলে , ব্ল্যাক হোলে ।
আমার সমস্ত অসংযম সেখানেই বন্দি বলে
তোমার শরীর নিয়ে আজও ভালোবাসা আঁকি
অন্যদের নারীত্বের মোহ ছুঁড়ে ফেলে  ।

মধ্যরাতে অনুভব করি অন্ধ আকর্ষণ ,
দুপুরবেলা সঙ্গীহীন বিছানায় গোপন বিসর্জন । 

Tuesday, May 5, 2015

নতুন-পুরানো

ভিক্টোরিয়াই গাছের তলায় চুমুর দোকান বসে
রাত বিরেতে হোয়াটস আপেও আদান প্রদান ঘটে
যুবক হবে রক্ষণশীল , যুবতী লজ্জাবতী
আধুনিকতার কৃতিত্বে সে সব ভুলে গেছি
দু-চার বার 'আই লাভ ইউ' আর দু-একটা ঠোঁটে চুমুক
প্রেমের সংজ্ঞা আবদ্ধ , প্রেমিক-প্রেমিকা কামুক !
নীরব মানেও ভালোবাসা, নীরব মানে প্রেমই
প্রয়োজন নেই যৌনতার , অনুভূতিটাই দামী ! - 

Thursday, March 12, 2015

শেষের পরেও


মনে আছে সেই ছোট্ট মাঠে
গাছের নীচে এক কোণাতে
প্রতিশ্রুতির মালাগাঁথা
আর দুজনের সেই কল্পনাটা ?


অন্য পাশে মুখফিরিয়ে
উড়না চাপা কান্নাগুলো
আজও কি তোর মনে আছে ?
প্রথম দেওয়া গোলাপ ফুলও  ?


ভোরবেলা তোর ঘুম ভেঙ্গে যাই ?
স্বপ্ন দেখিস আগের মতো ?
মনে আছে সেই রাত্রিগুলো ?
নিয়ম করে কান্না পেত !


রাত্রিবেলা কাঁদিস এখন ?
নাকি হাসিস 'ওর' সাথেতে ?
আগের মতোই লাজুক আছিস ?
যখন তখন প্রেম-পিরিতে !


এখন নিবাস উঁচু তলায়
স্বপ্ন দেখিস উঁচু উঁচু
বরের নাকি প্রচুর সুনাম
না চাইতেই অনেক কিছু !


আলমারি আর বাক্সজুড়ে
সোনাদানা আর গয়না ঠাসা
আমি তো দিতে চেয়েছিলাম
দু-চার আনার ভালোবাসা !


রাত্রিবেলা কাঁদিস এখন ?
নাকি হাসিস 'ওর' সাথেতে ?
চোখের জলটা মুছিয়ে দিতে
থাকে তো 'ও' ভালোবেসে ?