মনে আছে সেই ছোট্ট মাঠে
গাছের নীচে এক কোণাতে
প্রতিশ্রুতির মালাগাঁথা
আর দুজনের সেই কল্পনাটা ?
অন্য পাশে মুখফিরিয়ে
উড়না চাপা কান্নাগুলো
আজও কি তোর মনে আছে ?
প্রথম দেওয়া গোলাপ ফুলও ?
ভোরবেলা তোর ঘুম ভেঙ্গে যাই ?
স্বপ্ন দেখিস আগের মতো ?
মনে আছে সেই রাত্রিগুলো ?
নিয়ম করে কান্না পেত !
রাত্রিবেলা কাঁদিস এখন ?
নাকি হাসিস 'ওর' সাথেতে ?
আগের মতোই লাজুক আছিস ?
যখন তখন প্রেম-পিরিতে !
এখন নিবাস উঁচু তলায়
স্বপ্ন দেখিস উঁচু উঁচু
বরের নাকি প্রচুর সুনাম
না চাইতেই অনেক কিছু !
আলমারি আর বাক্সজুড়ে
সোনাদানা আর গয়না ঠাসা
আমি তো দিতে চেয়েছিলাম
দু-চার আনার ভালোবাসা !
রাত্রিবেলা কাঁদিস এখন ?
নাকি হাসিস 'ওর' সাথেতে ?
চোখের জলটা মুছিয়ে দিতে
থাকে তো 'ও' ভালোবেসে ?