নির্জনতা চুপি চুপি রাতের বেলা তাড়া করে
আমি মাতাল হতে রাজি
তোমায় যদি মনে পড়ে ।
সন্ধ্যে নেমে আসে
আমাদের পুরানো দপ্তরে
ঠিক তখনই আলো জ্বলে
তোমার ওই শহরে ।
অতীতের চাপে বর্তমানও দুলছে দোলাচলে
সময়সীমা বাঁধা নেই সম্পর্ক শেষের ফলাফলের ।
প্রতিটা ঋতু পরিবর্তনে
তুমিও বিবর্তনে
নতুন একটা মুখোশ পরো
নিজের সৌন্দর্যায়নে ।
তোমার হাতের খোদাই করা
পেরেক গাঁথা কবরে
প্রতি রাতে ঘুমতে যায়
তোমার ওই শহরে ।
আমি মাতাল হতে রাজি
তোমায় যদি মনে পড়ে ।
সন্ধ্যে নেমে আসে
আমাদের পুরানো দপ্তরে
ঠিক তখনই আলো জ্বলে
তোমার ওই শহরে ।
অতীতের চাপে বর্তমানও দুলছে দোলাচলে
সময়সীমা বাঁধা নেই সম্পর্ক শেষের ফলাফলের ।
প্রতিটা ঋতু পরিবর্তনে
তুমিও বিবর্তনে
নতুন একটা মুখোশ পরো
নিজের সৌন্দর্যায়নে ।
তোমার হাতের খোদাই করা
পেরেক গাঁথা কবরে
প্রতি রাতে ঘুমতে যায়
তোমার ওই শহরে ।