Tuesday, February 11, 2014

তোমার আগমন...

১।


জীবন... হয়ে গেল আয়না
মাঝে মাঝে কিছু ছবি ধরা পড়ে
আসে... যায়...
শুধু তুমি যখন সামনে দাঁড়াও । 
বাকি সময়টা অন্ধকার ঘরের কোণে
ঘড়ির কাঁটার শব্দে
তোমার আগমনের আশায় বসে থাকি...... 

২।

আমি চোখ খুলি বা বন্ধ
পার্থক্য বুঝি না
কারন চারিদিকটা অন্ধকার
মাথা খুঁড়লেই পাওয়া যাবে
কারও জন্য আগমনী গানের চিৎকার । 

No comments:

Post a Comment