১।
শহরতলির সৌন্দর্যায়ন,
অলিতে-গলিতে , রং করা দেওয়ালে তাই বিজ্ঞাপন দেওয়া বারণ ।
পাড়ার মোড়ের পাগল ছেলেটা
অনেক পড়াশুনো শিখেছিল
বর্তমানে পাগলামির বশে বাহ্যিক হিত-জ্ঞান শূন্য হীন
রুক্ষ-শুষ্ক চুল দাড়ি , শরীর বাতাসে বিলীন ।
২।
এক দল পুলিশ , একটু টানা-হিঁচড়ে,
তারপর সোজা থানা ।
দারোগা বলে , 'তোর সব পাগলামি নেব উপড়ে,
জানিস তুই যা করেছিস তা অপরাধির সমান
বল কেন লিখলি সারা দেওয়াল জুড়ে রাত্রির নাম? "
৩।
বছর খানেক আগে
'ও' পড়াশুনোতে থাকতো লেগে,
তারপর আলাপ হয় নব প্রজন্মের অত্যাধুনিকা
সদা হাস্যময়ী , লাস্যময়ী রমণীর সাথে ।
কত কত আলাপচারিতা
বাঁধহীন বন্ধুত্ব
বন্ধুত্ব থেকে ভালোবাসা
'ওর' মনে জাগিয়েছিল নতুন আশা ।
(ছেলেটি) 'রাত্রি আমায় কোনদিন ছেড়ে যাবি না?'
'যাবি নাতো ভুলে? '
(রাত্রি) 'পাগল হয়েছিস নাকি ?
'এসব বললে তোর মাথায় মারবো , কানটা দেব মুলে '
৪।
ভালোবাসা বাড়ল, ঘনিষ্ঠতা বাড়ল
বাড়ল নির্ভরশীলতা,
একদিন বিকেলে রাত্রি ওকে ডেকে বলল
'ভুলে যা আমায়, ভুলে যা আমার সাথে কাটানো সময়টা'
রাত্রি কথা রাখেনি............
৫।
রাত্রি চলে গেল
কিন্তু ছেলেটার মনে 'রাত্রি' নেমে এল নতুন করে,
এই রাত্রি ওকে ঠিক রাখতে পারলো না
কেড়ে নিল বুদ্ধি , লোপ পেল জ্ঞানের
তকমা বসলো পাগলের ।
৬।
থানা থেকে সোজা অ্যাসাইলাম...
অ্যাসাইলামের ছোটো ঘরগুলো বয়ে বেড়াচ্ছে
হাজার হাজার 'রাত্রি'র নমুনা,
এই 'রাত্রি'রা প্রতি রাতে কাঁদায়,
একটু একটু করে পাগলামির বিষ ঢেলে দেয় মনের খাঁচায়
আর আমাদের বার বার ভাবায়
সত্যি অপরাধী কে?
'পাগল ছেলেটি' না 'নিস্ফল রাত্রি' ?
শহরতলির সৌন্দর্যায়ন,
অলিতে-গলিতে , রং করা দেওয়ালে তাই বিজ্ঞাপন দেওয়া বারণ ।
পাড়ার মোড়ের পাগল ছেলেটা
অনেক পড়াশুনো শিখেছিল
বর্তমানে পাগলামির বশে বাহ্যিক হিত-জ্ঞান শূন্য হীন
রুক্ষ-শুষ্ক চুল দাড়ি , শরীর বাতাসে বিলীন ।
২।
এক দল পুলিশ , একটু টানা-হিঁচড়ে,
তারপর সোজা থানা ।
দারোগা বলে , 'তোর সব পাগলামি নেব উপড়ে,
জানিস তুই যা করেছিস তা অপরাধির সমান
বল কেন লিখলি সারা দেওয়াল জুড়ে রাত্রির নাম? "
৩।
বছর খানেক আগে
'ও' পড়াশুনোতে থাকতো লেগে,
তারপর আলাপ হয় নব প্রজন্মের অত্যাধুনিকা
সদা হাস্যময়ী , লাস্যময়ী রমণীর সাথে ।
কত কত আলাপচারিতা
বাঁধহীন বন্ধুত্ব
বন্ধুত্ব থেকে ভালোবাসা
'ওর' মনে জাগিয়েছিল নতুন আশা ।
(ছেলেটি) 'রাত্রি আমায় কোনদিন ছেড়ে যাবি না?'
'যাবি নাতো ভুলে? '
(রাত্রি) 'পাগল হয়েছিস নাকি ?
'এসব বললে তোর মাথায় মারবো , কানটা দেব মুলে '
৪।
ভালোবাসা বাড়ল, ঘনিষ্ঠতা বাড়ল
বাড়ল নির্ভরশীলতা,
একদিন বিকেলে রাত্রি ওকে ডেকে বলল
'ভুলে যা আমায়, ভুলে যা আমার সাথে কাটানো সময়টা'
রাত্রি কথা রাখেনি............
৫।
রাত্রি চলে গেল
কিন্তু ছেলেটার মনে 'রাত্রি' নেমে এল নতুন করে,
এই রাত্রি ওকে ঠিক রাখতে পারলো না
কেড়ে নিল বুদ্ধি , লোপ পেল জ্ঞানের
তকমা বসলো পাগলের ।
৬।
থানা থেকে সোজা অ্যাসাইলাম...
অ্যাসাইলামের ছোটো ঘরগুলো বয়ে বেড়াচ্ছে
হাজার হাজার 'রাত্রি'র নমুনা,
এই 'রাত্রি'রা প্রতি রাতে কাঁদায়,
একটু একটু করে পাগলামির বিষ ঢেলে দেয় মনের খাঁচায়
আর আমাদের বার বার ভাবায়
সত্যি অপরাধী কে?
'পাগল ছেলেটি' না 'নিস্ফল রাত্রি' ?
পড়ে খুব ভালো লাগলো। অসাধারন।
ReplyDeleteআরও সৃষ্টি করে যা। :)
ধন্যবাদ........................... :)
Deletedis one is really so good.... onek gulo picture visualize kore elam kobita ta porte porte.... ekhaneii apnar lekhar chesta ta sharthok.... carry on....
ReplyDeleteThanks to u didi.. I am blessed.. Tomar moto kobi valo bollo ei jonno gorbito.. :) @Shuhin
ReplyDeleteহৃদয়স্পর্শী..!! ছোট্ট একটা অসাধারন অর্থবহুল অসম্পূর্ণ প্রেমকাহিনী। (Y)
ReplyDeleteলিখতে থাক।
Uff akta darun ratri dakhte pelam...
ReplyDelete